আমাদের সম্পর্কে
পৃথিবীতে খুব কম ভাষাভাষীর নিজস্ব কেলেন্ডার আছে। সে হিসেবে বাঙালিদের একটি নিজস্ব ক্যালেন্ডার থাকাটা গর্বের বিষয় বলে আমি মনে করি। বাঙালি ক্যালেন্ডার বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য, প্রাত্যহিক জীবনযাপন ও সভ্যতার বিবর্তনের সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জানলেই যেন পুরো বাঙালি ঐতিহ্য নিয়ে একটি ধারণা পাওয়া যায়।
তাছাড়া বাংলা আমাদের মাতৃভাষা এবং এটি পৃথিবীর অষ্টম সংখ্যাগরিষ্ট ভাষা। শুধু বাংলাদেশে নয়, পশ্চিমন বঙ্গে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ভাষাভাষীর মানুষেরা। তাদের অস্থিমজ্জার সাথে মিশে আছে বাঙালির ষড়ঋতুর রূপ বৈচিত্র, নবান্ন, বর্ষা, পৌষ পার্বনে পিঠা উৎসব এবং বসন্তের রাঙা আমেজ। বাংলা ক্যালেন্ডার এর প্রতিটি মাস তাদের মনে নিয়ে আসে ভিন্ন গন্ধ,.ভিন্ন সুর এবং ভিন্ন অনুভূতি। বাঙালী পৃথিবীর যে প্রান্তেই থাকনে কেন, প্রতিটি মন - কি শীত, কি বর্ষায় -যেন খুঁজে ফিরে সেই আত্মনুভতির কোনো না কোনো অভ্যাস। তাদের এবং অনাগত কালের অতিথিদের কথা স্মরণ করে, বাঙালি চেতনার স্রোতধারা জিইয়ে রাখতে আমাদেড় এই ছোট্ট প্রয়াস। এই সাইটটি-তে আপনি শুধু সাম্প্রতিক বাংলা ক্যালেন্ডার ই দেখতে পাবেন যে তা না, সাথে প্রীতি মাসের ও ঋতুর বিস্তারিত বিবরণ, ইতিহাস এবং গৌরবময় সংস্কৃতিতে ভূমিকা নিয়ে জানতে পারবেন।
Post Comment
Post a Comment